Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে ট্রাফিক এআই রাডার ব্যবস্থা চালু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ২৩:৪৬

আমিরাতে ট্রাফিক এআই রাডার ব্যবস্থা চালু

আমিরাতের দুবাইয়ে পুলিশ সড়ক নিরাপত্তা জোরদার করতে অত্যাধুনিক এআই ভিত্তিক রাডার ব্যবস্থা চালু করছে।

এই স্মার্ট রাডার শুধু অতিরিক্ত গতিই নয়, চালকের বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনও অটোমেটিক শনাক্ত করতে পারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে এই প্রযুক্তি ৮ ধরনের ট্রাফিক অপরাধ শনাক্ত করতে সক্ষম। এআই রাডারে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, লাল বাতি অমান্য করা, লেন শৃঙ্খলা ভঙ্গ, মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালানো, সিটবেল্ট না বাঁধা, জরুরি লেনের অপব্যবহার, অতিরিক্ত শব্দ করে এমন পরিবর্তিত যানবাহন চালানো এবং অনুমোদনের বাইরে অতিরিক্ত কালো টিন্টযুক্ত গাড়ি শনাক্ত করা যাবে না।

এসব অপরাধের জন্য জরিমানা, ব্ল্যাক পয়েন্ট এবং কিছু ক্ষেত্রে গাড়ি জব্দ করার ব্যবস্থাও রয়েছে। দুবাই পুলিশ বলছে, এই প্রযুক্তির মূল উদ্দেশ্য বেশি জরিমানা আদায় নয়; বরং দুর্ঘটনা কমানো এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করা।

এআই প্রযুক্তি রিয়েল-টাইমে যানবাহনের গতি, চালকের আচরণ এবং ট্রাফিক পরিস্থিতি বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ আচরণ দ্রুত শনাক্ত করতে পারে।

এর মাধ্যমে আইন প্রয়োগ আরও কার্যকর হবে এবং চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলার প্রবণতাও বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ।


Logo