Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে ভেলিকেল ইন্সপেক্টর পদে কাজ করতে পারবে না প্রবাসীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ২৩:৪১

বাহরাইনে ভেলিকেল ইন্সপেক্টর পদে কাজ করতে পারবে না প্রবাসীরা

বাহরাইনে ভেহিকেল ইন্সপেক্টর পদে প্রবাসী নিয়োগ বন্ধ করে এসব পদ শুধুমাত্র বাহরাইনিদের জন্য সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন পার্লামেন্ট সদস্য বাদের আল তামিমি।

তার প্রস্তাবে বলা হয়েছে, বেসরকারি যানবাহন পরীক্ষাকেন্দ্র ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোতে ধাপে ধাপে বিদেশি কর্মীদের পরিবর্তে প্রশিক্ষিত বাহরাইনি নাগরিকদের নিয়োগ দিতে হবে।

যানবাহন পরিদর্শকের দায়িত্ব সরাসরি সড়ক নিরাপত্তার সঙ্গে জড়িত। অতীতে এই পদটি ট্রাফিক অধিদপ্তরে বাহরাইনিদের জন্য সংরক্ষিত ছিল এবং এটি একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি হিসেবে বিবেচিত হতো।

তবে বেসরকারি পরীক্ষাকেন্দ্র চালু হওয়ার পর ধীরে ধীরে এসব পদে বিদেশি কর্মীর সংখ্যা বেড়ে যাওয়ায় স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ কমেছে।

প্রস্তাবে বাহরাইনি নাগরিকদের প্রয়োজনীয় দক্ষতা গড়ে তুলতে অনুমোদিত প্রশিক্ষণ কর্মসূচি চালুরও আহ্বান জানানো হয়েছে। এ উদ্যোগ স্থানীয়দের কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এখন প্রস্তাবটি সংশ্লিষ্ট আইন প্রণয়ন প্রক্রিয়ায় বিবেচনার জন্য পাঠানো হবে। প্রস্তাবটি পাস হলে দেশটিতে থাকা বাংলাদেশী সহ অন্যান্য দেশের প্রবাসীরাও এই পদে চাকরি হারানোর আশংকা করা হচ্ছে।

Logo