Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ৩০ জুলাই ২০২৬

মালয়েশিয়ার কেদাহ রাজ্যে অভিযান, ১০০ বাংলাদেশি আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১৫:৪৫

মালয়েশিয়ার কেদাহ রাজ্যে অভিযান, ১০০ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে কেদাহ রাজ্যে ১২৯ অবৈধ অভিবাসী আটক হয়েছেন। তাদের মধ্যে ১০০ জনই বাংলাদেশি। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, কেদাহ অঙ্গরাজ্যের কুলিম এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে এদের আটক করা হয়েছে।

ইমিগ্রেশনের অভিযোগ, আটককৃতের কারো কাছেই বৈধ কাগজপত্র ছিল না। কেদাহ অভিবাসন বিভাগের পরিচালক জানান, গোয়েন্দা তথ্য ও জনসাধারণের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানের পরিকল্পনা করা হয়।

প্রাথমিকভাবে অভিযোগ করা হয়েছে, তারা বৈধ নথি ছাড়া দেশে অবস্থান, ভিসার শর্ত লঙ্ঘন অথবা অনুমতি ছাড়া কাজ করার মতো অভিবাসন আইন ভঙ্গ করেছেন।

এই অভিযানে বাংলাদেশি ছাড়াও ১১ পাকিস্তানি, ১০ জন ইন্দোনেশিয়ান ও আটজন মিয়ানমারের নাগরিক আটক হয়েছেন। 

Logo