ইতালিতে ভুয়া নুল্লা ওস্তা চক্রের বিরুদ্ধে পুলিশি অভিযান, আটক ১৮
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১৯:৪৫
ইতালির কাম্পানিয়া অঞ্চল থেকে শুরু করে উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত একটি বিশাল মানব পাচারকারী ও জালিয়াতি চক্রের বিরুদ্ধে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এই অভিযানে সালেরনো, নেপলস, রোম, পিসাসহ মোট ১০টি প্রদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেয়।
ভুয়া কাজের অনুমতি বা 'নুল্লা ওস্তা' তৈরি করে অবৈধভাবে অভিবাসীদের ইতালিতে ঢোকানোর অভিযোগে ১৮ জনকে আটক করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর এই সাঁড়াশি অভিযানে ইতালিজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
চক্রটি বাংলাদেশ, মরক্কো এবং ভারতের নাগরিকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে 'ডিক্রেটো ফ্লাওসি'র সুযোগ নিয়ে বিভিন্ন ভুয়া কোম্পানির নামে জালিয়াতি করে আসছিল। এর মাধ্যমে চক্রটি কয়েক মিলিয়ন ইউরো অবৈধভাবে আয় করেছে।
এই পুরো জালিয়াতিতে বেশ কিছু পেশাদার পরামর্শদাতা ও মধ্যস্থতাকারী যুক্ত ছিলেন, যারা মূলত 'ক্লিক ডে'তে আবেদনের জন্য নির্দিষ্ট ফি নিয়ে অবৈধভাবে নুল্লা ওস্তা নিশ্চিত করত।
logo-1-1740906910.png)
