সৌদি আরবের পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় আগামী ৮ আগস্ট পর্যন্ত ধুলোঝড়সহ দমকা বাতাসের পূর্বাভাস দিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (NCM)। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২৯ জুলাই থেকে শুরু হওয়া এই আবহাওয়া পরিস্থিতির প্রভাবে মক্কা অঞ্চলের পূর্বাংশ, মদিনা, আল-বাহা, আসির ও নজরান অঞ্চলে ধূলিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে।
এনসিএম জানিয়েছে, অনেক এলাকায় অনুভূমিক দৃষ্টিসীমা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে, কোথাও কোথাও তা প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসার আশঙ্কা রয়েছে।
বিশেষ করে মহাসড়কে চলাচলকারী চালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং গাড়ির গতি কমিয়ে আনতে হবে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, ধুলাবাহী এই বাতাসের কারণে শ্বাসকষ্ট, অ্যালার্জি ও অন্যান্য শ্বাসযন্ত্রের সমস্যায় ভোগা ব্যক্তিদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
একই সঙ্গে নাগরিক ও প্রবাসীদের নিয়মিত আবহাওয়ার হালনাগাদ তথ্য অনুসরণ করে প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আবহাওয়া বিভাগ।
logo-1-1740906910.png)