কুয়েতে নকল পণ্যবিরোধী অভিযান, বন্ধ হলো দোকানপাট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ২০:০২
কুয়েতে আন্তর্জাতিক ব্র্যান্ডের নামে নকল পোশাক বিক্রির অভিযোগে একটি গুদামে অভিযান চালিয়ে ১ হাজার ৫৫০টি নকল ব্র্যান্ডের পোশাক জব্দ করেছে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। একই সঙ্গে গুদামটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ভোক্তা সুরক্ষা বিভাগের পরিদর্শকরা একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখতে পান, গুদামটিতে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের লোগো ব্যবহার করে তৈরি নকল পোশাক আসল পণ্য হিসেবে বাজারজাত করা হচ্ছিল।
এসব পণ্য ক্রেতাদের কাছে আসল ব্র্যান্ডের পোশাক বলে বিক্রি করা হচ্ছিল, যা ট্রেডমার্ক আইন এবং ভোক্তা সুরক্ষা বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। অভিযানে মোট ১ হাজার ৫৫০টি নকল ব্র্যান্ডের পোশাক জব্দ করা হয়। প্রাথমিক তদন্ত শেষে গুদামটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং জব্দ করা পণ্যগুলো আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত জিম্মায় রাখা হয়েছে।
নকল বা ভেজাল পণ্য উৎপাদন, সংরক্ষণ কিংবা বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।
logo-1-1740906910.png)