Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদির আবহাওয়া থাকবে উথালপাথাল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ২২:৫৫

সৌদির আবহাওয়া থাকবে উথালপাথাল

সৌদি আরবে ২০২৭ সালের শুরুর দিক পর্যন্ত এল নিনোর কারণে সৌদির আবহাওয়া উথালপাথাল থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। ফলে সতর্ক করা হয়েছে নাগরিক ও বাসিন্দাদের। এ সময় সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা, বৃষ্টিপাত ও আবহাওয়ার স্বাভাবিক ধরনে পরিবর্তন দেখা দিতে পারে।

তবে এর প্রভাব দেশের সব এলাকায় একই রকম হবে না। বিভিন্ন অঞ্চলে ভিন্ন মাত্রায় এর প্রভাব অনুভূত হতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা, যা প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে সৃষ্টি হয়। এর ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ায় পরিবর্তন দেখা দেয় এবং কিছু এলাকায় অতিবৃষ্টি, আবার কোথাও খরা বা তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এনসিএম জানিয়েছে, সর্বশেষ জলবায়ু বিশ্লেষণ অনুযায়ী বর্তমানে এল নিনো অব্যাহত রয়েছে এবং এটি ২০২৭ সালের প্রথম দিক পর্যন্ত স্থায়ী হতে পারে।

Logo