মালয়েশিয়ার খবর ২৬ জুলাই ২০২৬
শ্রমিক অধিকার রক্ষায় মালয়েশিয়াকে চাপে রেখেছে যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১৫:২৩
শ্রমিক অধিকার রক্ষায় মালয়েশিয়াকে চাপে রেখেছে আমেরিকা। দেশটিতে বিদেশি শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আলটিমেটামও দিয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে এ কাজ করতে দুই বছর সময় পাবে মালয়েশিয়া। ফলে এ নিয়ে উদ্যোগ নিচ্ছে মালয়েশিয়া।
মালয় মেইলের খবরে বলা হয়েছে, মালয়েশিয়ায় কলকারখানা, নির্মাণ, ক্ষুদ্র শিল্প, কৃষিক্ষেত্র ও নানা সেবা খাতে বিদেশি শ্রমিকরাই দেশটির অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করছে। তবে দেশটিতে বিদেশি শ্রমিকদের মৌলিক অধিকার রক্ষা, জোর করে কাজ করানো, হয়রানি, অনিয়মের অভিযোগ আছে। আর অভিযোগ কমিয়ে আনতে বলল আমেরিকা। যুক্তরাষ্ট্র আরো বলেছে, বিদেশি শ্রমিকদের সাথে আচরণ, কাজের পরিবেশ, বেতন, নিয়োগ প্রক্রিয়ায় শোষণ, ভয়ভীতি যেন না ঘটে তাতে গুরুত্ব দিতে হবে।
সম্প্রতি আমেরিকার সাথে দেশটির বাণিজ্য চুক্তির শর্তে এসব রয়েছে। দেশটির বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী দাতুক সেরি জোহারি আব্দুল গানি জানান, চুক্তিটি সই হলেও এটি এখনো আনুষ্ঠানিকভাবে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। চুক্তিটি পূর্ণাঙ্গভাবে কার্যকর হওয়ার পর এই দুই বছরের সময় শুরু হবে। বর্তমানে তাই দেশটির শ্রম আইনের ধারা সংশোধন করতে মানবসম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
logo-1-1740906910.png)