আমিরাতের বিমানবন্দরে ৪৫ দিন, ধরা পড়ল মাদক কারবারি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১৯:২৭
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রানজিট এলাকায় টানা ৪৫ দিন আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না এক মাদক চোরাকারবারির। শেষ পর্যন্ত দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে সে। দুবাই পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার এড়াতে ওই ব্যক্তি দেশ ছেড়ে চলে যাওয়ার ভান করে বিমানবন্দরের ট্রানজিট এলাকায় অবস্থান করছিল।
সেখান থেকেই তিনি বাইরে লুকিয়ে রাখা মাদকের চালান সংগ্রহ করে পাচারের পরিকল্পনা করছিল। তবে গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার গতিবিধি পর্যবেক্ষণ করে পুরো পরিকল্পনা নস্যাৎ করে দেয় দুবাই পুলিশ। দুবাই পুলিশের মাদকবিরোধী বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার খালিদ বিন মুওয়াইজা বলেন, মাদক চক্র প্রতিনিয়ত নতুন কৌশল ব্যবহার করছে। তবে আধুনিক প্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এসব চক্রের বিরুদ্ধে সফল অভিযান চালিয়ে যাচ্ছে দুবাই পুলিশ।
পুলিশের দাবি, অভিযানের মাধ্যমে শুধু একজন মাদক পাচারকারীকে গ্রেপ্তারই নয়, বরং সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের আগেই একটি বড় মাদক চক্রের পরিকল্পনা ভণ্ডুল করা সম্ভব হয়েছে। দুবাই পুলিশ পুনর্ব্যক্ত করেছে, মাদকের বিরুদ্ধে তাদের 'জিরো টলারেন্স' নীতি অব্যাহত থাকবে। ফলে মাদক থেকে দূরে থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদের।
logo-1-1740906910.png)