সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয় দেশজুড়ে একটি বিশেষ তিন মাসব্যাপী ডিসকাউন্ট মৌসুম চালুর ঘোষণা দিয়েছে।
এই সময়ে দোকান ও অনলাইন ব্যবসাগুলো বিশেষ ছাড়ের অফার দিতে পারবে, যা তাদের নিয়মিত বার্ষিক ডিসকাউন্ট সময়সীমার অংশ হিসেবে গণনা হবে না।
ঘোষণা অনুযায়ী, এই বিশেষ ছাড়ের সময়কাল ১ আগস্ট ২০২৬ থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রচারণামূলক অফার ও মূল্যছাড় দিতে পারবে।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, দোকান ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলো অনলাইনের মাধ্যমে ডিসকাউন্ট লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে। অনুমোদন পাওয়ার পর তারা প্রয়োজনীয় অনুমতিপত্র সংগ্রহ করে গ্রাহকদের জন্য ডিসকাউন্ট কার্যক্রম শুরু করতে পারবে।
মন্ত্রণালয় ব্যবসায়ীদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছে এবং একই সঙ্গে ডিসকাউন্ট ক্যাম্পেইন পরিচালনার নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছে।
সৌদি চেম্বার্স ফেডারেশনও বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোকে এই উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী, সৌদিতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বছরে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত ডিসকাউন্ট ক্যাম্পেইন পরিচালনা করতে পারে।
তবে নতুন এই তিন মাসের বিশেষ ডিসকাউন্ট মৌসুম ওই ৯০ দিনের বার্ষিক সীমার বাইরে থাকবে। অর্থাৎ ব্যবসায়ীরা অতিরিক্ত এই সময়েও ছাড় দিতে পারবে, তাদের নিয়মিত বরাদ্দ কমবে না।
logo-1-1740906910.png)