Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে ভাড়া নিয়ে কারসাজি, তিনজনের জেল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ২২:২৪

আমিরাতে ভাড়া নিয়ে কারসাজি, তিনজনের জেল

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে ভাড়া বাসা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তিন ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজা শেষে তাদের দেশ থেকে বহিষ্কারের নির্দেশও দেওয়া হয়েছে।

আদালতের তথ্য অনুযায়ী, অভিযুক্তরা এমন একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভাড়া দেওয়ার প্রস্তাব দিয়েছিল, যেটি তাদের মালিকানাধীন ছিল না।

সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় ভাড়ার বিজ্ঞাপন দিয়ে একজন ভুক্তভোগীকে ফাঁদে ফেলে তারা।ভুক্তভোগী বিজ্ঞাপন দেখে যোগাযোগ করার পর অ্যাপার্টমেন্ট দেখতে যায় এবং ভাড়া নেওয়ার বিষয়ে এক অভিযুক্তের সঙ্গে চুক্তি করেন।

এরপর তিনি ভাড়ার একটি অংশ পরিশোধ করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। পরে অভিযুক্তদের একজন একটি ভুয়া ভাড়া চুক্তিপত্র পাঠিয়ে দাবি করেন, এটি নাকি বৈধ নথি।

তবে ভুক্তভোগী কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করে জানতে পারেন, অ্যাপার্টমেন্টটি অন্য একজনের মালিকানাধীন এবং চুক্তির তথ্যও সঠিক নয়। এরপর তিনি বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।

মামলার তদন্ত শেষে অভিযুক্তদের আদালতে পাঠানো হয়। প্রথমে নিম্ন আদালত তাদের তিন মাসের কারাদণ্ড দিয়েছিল।

পরে প্রসিকিউশনের আপিলের পর শারজাহ আপিল আদালত সাজা বাড়িয়ে এক বছর কারাদণ্ড এবং বহিষ্কারের আদেশ দেন।


Logo