ওমানে অশালীন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রবাসী আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০১:০০
ওমানে জনসাধারণের নৈতিকতা ও শালীনতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একদল এশীয় ও আফ্রিকান নারীকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ।
পুলিশ জানিয়েছে, দেশটির আল দাখিলিয়াহ গভর্নরেটে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে জনসাধারণের নৈতিকতা ও শালীনতা সম্পর্কিত আইন লঙ্ঘনের পাশাপাশি শ্রম আইন এবং বিদেশিদের আবাসন আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বর্তমানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে, ওমানে বসবাসরত প্রবাসীদের অবশ্যই দেশটির আইন ও নিয়ম-কানুন মেনে চলতে হবে।
বৈধ কাগজপত্র ছাড়া থাকা, অনুমোদন ছাড়া কাজ করা কিংবা স্থানীয় আইন লঙ্ঘন করলে কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে।
logo-1-1740906910.png)