Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে অভিযানে দোকান বন্ধ, পচা খাবার ধ্বংস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০০:৫৯

কুয়েতে অভিযানে দোকান বন্ধ, পচা খাবার ধ্বংস

কুয়েতে অবৈধ ব্যবসা ও খাদ্য নিরাপত্তা লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করেছে কর্তৃপক্ষ। রাজধানী কুয়েত সিটির জলিব আল শুয়ুখ ও খাইতান এলাকায় আলাদা অভিযানে শতাধিক অনিয়ম শনাক্ত করা হয়েছে।

বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান, পাশাপাশি জব্দ ও ধ্বংস করা হয়েছে বিপজ্জনক ও মানুষের খাওয়ার অনুপযোগী খাবার।

জলিব আল শুয়ুখ এলাকায় বাণিজ্যিক নিয়ম ভঙ্গের বিরুদ্ধে চালানো অভিযানে ২২৭টি লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা হয়েছে এবং ৮টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে লাইসেন্স সংক্রান্ত অনিয়মসহ বিভিন্ন আইন ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে খাইতান এলাকায় খাবার-দাবারের দোকানে ১১টি আইন লঙ্ঘনের রিপোর্ট করা হয়।

একই সঙ্গে মানুষের ব্যবহারের অনুপযোগী ৫৫ কেজি পচা খাবার জব্দ করে নির্ধারিত নিয়ম অনুযায়ী ধ্বংস করা হয়েছে। 

Logo