Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতের সৈকতে পুলিশের সতর্কতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০০:৫৭

আমিরাতের সৈকতে পুলিশের সতর্কতা

গরমের ছুটিতে দুবাইয়ের সমুদ্রসৈকতে ভিড় বাড়ছে। এ অবস্থায় দর্শনার্থীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে দুবাই পুলিশ।

পুলিশ বলছে, সমুদ্রে নামার আগে আবহাওয়া ও সতর্কতা পতাকার নির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে। নিষিদ্ধ এলাকায় সাঁতার কাটা, শিশুদের একা পানিতে নামতে দেওয়া এবং লাইফগার্ডের নির্দেশনা অমান্য করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

জরুরি পরিস্থিতিতে দ্রুত ৯৯৯ নম্বরে কল করতে বা দুবাই পুলিশের স্মার্ট অ্যাপ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশের ভাষ্য, সামান্য অসাবধানতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই নিরাপদে সৈকত উপভোগ করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, শারজাহে গাড়ির সামনের উইন্ডশিল্ডে টিন্টেড সানশেড ব্যবহার করায় এক চালককে ২ হাজার দিরহাম জরিমানা করা হয়েছে, যা চালকের সামনের রাস্তার দৃশ্য আংশিকভাবে ঢেকে দিচ্ছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, চালকের দৃষ্টিসীমা বাধাগ্রস্ত করে এমন কোনো সানশেড, স্টিকার বা অন্য বস্তু ব্যবহার করা সড়ক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং এটি ট্রাফিক আইন লঙ্ঘন।

তাই চালকদের অনুমোদিত উপকরণ ব্যবহার এবং গাড়ির সামনের দৃশ্য পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।


Logo