Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বহুল আলোচিত চুক্তিতে সই করল সৌদি ও আমেরিকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০০:৫৫

বহুল আলোচিত চুক্তিতে সই করল সৌদি ও আমেরিকা

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে সই হলো বহুল আলোচিত ১২৩ সিভিলিয়ান নিউক্লিয়ার কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট।

এই চুক্তির মাধ্যমে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক জ্বালানি কর্মসূচি গড়ে তুলতে দুই দেশের সহযোগিতার নতুন পথ খুলে যাবে বলে আশা করা হচ্ছে।

চুক্তির আওতায় সৌদি আরব যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ব্যবহার করে বেসামরিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে পারবে।

পাশাপাশি দেশটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। তবে এটি বাস্তবায়নের আগে দুই দেশ যৌথভাবে গবেষণা করবে এবং পুরো প্রক্রিয়া আন্তর্জাতিক নিরাপত্তা নীতিমালা মেনেই পরিচালিত হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

যদিও এই চুক্তি নিয়ে উদ্বেগও রয়েছে। সমালোচকদের আশঙ্কা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি বাড়াতে পারে।  

Logo