বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ জানতে গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস, বাহরাইন। দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ জুলাই শুক্রবার ২০২৬ বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দূতাবাসের হলরুমে গণশুনানি অনুষ্ঠিত হবে। এতে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার, এনডিসি উপস্থিত থাকবেন। দূতাবাস জানিয়েছে, প্রবাসীদের সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, দূতাবাসের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং পাসপোর্ট ও কনস্যুলার সেবার মান উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আগ্রহী প্রবাসীরা এতে অংশ নিয়ে তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ সরাসরি তুলে ধরতে পারবেন এবং দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করতে পারবেন। মধ্যপ্রাচ্যে অস্থির এই সময়ে যখন বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের অনেকে দেশে ফিরলে ভিসা বাতিল হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে, তখন এর প্রতিকার পেতে এই গণশুনানিতে অংশগ্রহণ ফলপ্রসূ হতে পারে।
logo-1-1740906910.png)