মালয়েশিয়ার খবর ২২ জুলাই ২০২৬
মালয়েশিয়ায় বাড়ছে চাকরিতে ছাঁটাই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৫:৪৩
মালয়েশিয়ায় চলতি বছর চাকরিতে কর্মীদের ছাঁটাইয়ের সংখ্যা করোনা মহামারির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জুনের মাঝামাঝি পর্যন্ত দেশটিতে ৪২ হাজার ৮০৭ জন চাকরি হারিয়েছেন। তবে সরকার বলছে, শ্রমবাজার এখনো স্থিতিশীল রয়েছে এবং চাকরি হারানো কর্মীদের দ্রুত নতুন কাজে ফিরিয়ে আনতে বিভিন্ন সহায়তা কর্মসূচি চালু করা হয়েছে। সবচেয়ে বেশি চাকরি গেছে উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং খাতে।
এছাড়া পাইকারি ও খুচরা বাণিজ্য, মোটরযান মেরামত এবং প্রশাসনিক সহায়তা সেবা খাতেও উল্লেখযোগ্য সংখ্যক কর্মী ছাঁটাই করা মালয়েশিয়ার ব্যবসা প্রতিষ্ঠানগুলো খরচ কমাতে গিয়েই ঘটছে এমন চাকরিচ্যুতির ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি শ্রমিকের চাহিদা পুরোপুরি বন্ধ হয়নি। এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে কলিং ভিসায় মালয়েশিয়ায় যেতে চাওয়াদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে উৎপাদন খাতে চাকরি নিয়ে যাওয়ার আগে নিয়োগপত্র, কোম্পানির আর্থিক অবস্থা ও সরকারি অনুমোদন ভালোভাবে যাচাই করা উচিত।
তাই বৈধ প্রক্রিয়ায় এবং নির্ভরযোগ্য নিয়োগকর্তার মাধ্যমে গেলে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
logo-1-1740906910.png)