Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানের উপকূলে ট্যাঙ্কারে হামলা, দায় নিচ্ছে না কেউ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ২৩:২২

ওমানের উপকূলে ট্যাঙ্কারে হামলা, দায় নিচ্ছে না কেউ

ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস। সংস্থাটি জানিয়েছে, একটি ট্যাঙ্কার অজ্ঞাত ক্ষেপণাস্ত্র বা অস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাটি ঘটেছে হরমুজ প্রণালীর কাছে, যখন জাহাজটি সমুদ্রপথে চলাচল করছিল। যদিও কোনে দেশ এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। ইউকেএমটিও জানিয়েছে, ওমানের লিমাহ এলাকার প্রায় ১৩ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে ঘটনাটি ঘটে। ট্যাঙ্কারটি দক্ষিণ দিকের নৌপথ দিয়ে যাওয়ার সময় আঘাতের শিকার হয়। এই ঘটনার পর ওই অঞ্চলে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Logo