Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েত প্রতিহত করছে ইরানের আক্রমণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ২৩:১৫

কুয়েত প্রতিহত করছে ইরানের আক্রমণ

কুয়েত সরকার জানিয়েছে, দেশটির আকাশ নিরাপত্তা ব্যবস্থা ২১ জুলাইয়ে ইরানের একের পর এক হামলা প্রতিহত করেছে। যদিও ইরানের বাহিনী দাবি করেছে, তারা কুয়েতে অবস্থি যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে সমন্বিত তিন ধাপের একটি অভিযান চালিয়েছে। তাদের দাবি, এই অভিযানে কুয়েতের বিভিন্ন অঞ্চলে থাকা মার্কিন সামরিক সম্পদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা উত্তেজনার প্রভাব পড়েছে কুয়েতের আন্তর্জাতিক বিমান চলাচলে। যদিও কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর চালু রয়েছে এবং অধিকাংশ ফ্লাইট পরিচালিত হচ্ছে। তবুও কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুটে এখনো ফ্লাইট বাতিল, বিলম্ব এবং সময়সূচিতে পরিবর্তন দেখা যাচ্ছে। বর্তমানে সবচেয়ে বেশি বিঘ্ন দেখা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত কুয়েতের মধ্যে বিমান চলাচলে। এমিরেটস, ইতিহাদ এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া এবং ফ্লাইদুবাই নিরাপত্তাজনিত কারণে কুয়েতগামী কুয়েত থেকে ছেড়ে যাওয়া বেশ কয়েকটি ফ্লাইট বাতিল বা সাময়িকভাবে স্থগিত করেছে।

যাত্রীদের ভ্রমণের আগে নিজ নিজ এয়ারলাইন্সের সর্বশেষ ফ্লাইটের তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

Logo