বাহরাইনের নানা স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদ মাধ্যম। সরকার জানিয়েছে, এসব হামলায় বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এসব হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন দাবি করে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোন হামলায় দেশটির বেসরকারি বিমান চলাচলের নির্দেশনা যন্ত্রপাতি এবং আকাশ পথের চলাচলের ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করেছে।
তবে এর ফলে বিমান চলাচল বা আকাশপথে উড়োজাহাজের স্বাভাবিক কার্যক্রমে এখন পর্যন্ত কোনো বিঘ্ন ঘটেনি। এদিকে, ইরানের বিপ্লবী বাহিনী দাবি করেছে, তারা বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় হামলা করেছে।
তার মধ্যে আছে, আল সাখির বিমানঘাঁটি এবং সালমান বন্দরে থাকা মার্কিন সামরিক স্থাপনাও। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে হামলাগুলো প্রতিহত করেছে।একই সাথে ইরানি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে ইরানকে আইনগত ও আর্থিকভাবে জবাবদিহির আওতায় আনারও দাবি জানানো হয়েছে।
logo-1-1740906910.png)