মালয়েশিয়ার খবর ২০ জুলাই ২০২৬
মালয়েশিয়ায় বিদেশিদের ড্রাইভিং নিয়মে কড়াকড়ি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১৫:৪৬
মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে দেশটির সড়ক পরিবহন বিভাগ (জেপিজে)। বিশেষ করে কেদাহ রাজ্যে এমন সব গাড়ির মালিকদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হয়েছে, যারা বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকা বিদেশিদের হাতে নিজেদের গাড়ি তুলে দেন।
ফলে এখন লাইসেন্স ছাড়া বিদেশিকে গাড়ি চালাতে দিলে বিপদে পড়বেন মালিকও। বাংলাদেশিসহ মালয়েশিয়ায় কর্মরত বিদেশি শ্রমিকদের অনেকেই ছুটির দিনে বা ব্যক্তিগত প্রয়োজনে সহকর্মীর মোটরসাইকেল কিংবা গাড়ি ব্যবহার করেন। তবে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া এমন কাজ করলে জরিমানা, মামলা কিংবা অন্যান্য শাস্তির মুখোমুখি হওয়ার ঝুঁকি রয়েছে।
মালয়েশিয়ার আইন অনুযায়ী, সড়কে মোটরযান চালাতে হলে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। লাইসেন্স ছাড়া গাড়ি চালানো দণ্ডনীয় অপরাধ এবং এ ধরনের ঘটনায় চালকের পাশাপাশি গাড়ির মালিকও আইনি জটিলতায় পড়তে পারেন। তাই মালয়েশিয়ায় গাড়ি বা মোটরসাইকেল চালানো বা অন্যকে যানবাহন ধার দেওয়ার আগে সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদের।
logo-1-1740906910.png)