যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জালিয়াতি বেড়েছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৫:৫০
যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি হতে জাল শিক্ষাগত সনদ ও ভুয়া তথ্য দেওয়ার ঘটনা এক বছরে ৩৮ শতাংশ বেড়েছে। নতুন এক যাচাই প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
পাই নিউজের খবরে বলা হয়, চলতি ভর্তি চক্রে যাচাই করা আবেদনগুলোর প্রায় ৩ দশমিক ৯৫ শতাংশে জালিয়াতির ইঙ্গিত পাওয়া গেছে, যা আগের বছরের ২ দশমিক ৮৬ শতাংশ থেকে অনেক বেশি। সবচেয়ে বেশি জালিয়াতির ঝুঁকি দেখা গেছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদনপত্রে।
শিক্ষার্থীদের কোয়ালিফিকেশন যাচাইকারী প্রতিষ্ঠান জানিয়েছে, এআই ব্যবহার করে ভুয়া সনদ তৈরি এবং নথি জাল করা আগের চেয়ে সহজ হয়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয়গুলোকে আরো কঠোর যাচাই-বাছাই করতে হচ্ছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদনপত্রে জাল নথি ব্যবহারের ঝুঁকি তুলনামূলক বেশি থাকলেও অধিকাংশ বিদেশি শিক্ষার্থী বৈধভাবে আবেদন করেন। তাই কয়েকজনের অনিয়মের কারণে সব আন্তর্জাতিক শিক্ষার্থীকে একভাবে দেখার সুযোগ নেই। তাই যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের কেবল বৈধ ও সত্য তথ্য ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।
logo-1-1740906910.png)