Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে ১০ লাখ প্রবাসী পেয়েছেন রেসিডেন্সি পারমিট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ২৩:২৮

আমিরাতে ১০ লাখ প্রবাসী পেয়েছেন রেসিডেন্সি পারমিট

আমিরাত সরকার ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১০ লাখের বেশি রেসিডেন্সি পারমিট এবং প্রায় ৫০ লাখ এন্ট্রি পারমিট ইস্যু করেছে।

একই সময়ে দীর্ঘমেয়াদি বসবাসের জন্য দক্ষ পেশাজীবী, বিনিয়োগকারী, উদ্যোক্তা ও মেধাবীদের কাছে ৬৬ হাজার গোল্ডেন ভিসা দিয়েছে।

দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ডিজিটাল সেবার সম্প্রসারণ এবং দ্রুত ও সহজ প্রক্রিয়ার কারণে ভিসা ও আবাসনসংক্রান্ত সেবার চাহিদা বেড়েছে।

শুধু দীর্ঘমেয়াদি বাসিন্দাই নন, পর্যটক ও স্বল্পমেয়াদি ভ্রমণকারীদের জন্যও বিপুল সংখ্যক এন্ট্রি পারমিট ইস্যু করা হয়েছে।

দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স জানিয়েছে, এসব উদ্যোগের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান ব্যক্তি, বিনিয়োগকারী ও পরিবারকে আকৃষ্ট করার পাশাপাশি দুবাইকে বসবাস, কাজ ও বিনিয়োগের অন্যতম প্রধান গন্তব্য হিসেবে আরো শক্তিশালী করা হচ্ছে।

Logo