Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে বেড়েছে মুদ্রাস্ফীতি, বেড়েছে প্রবাসীদের খরচ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ২৩:২৬

সৌদিতে বেড়েছে মুদ্রাস্ফীতি, বেড়েছে প্রবাসীদের খরচ

সৌদিতে বাড়ি ভাড়া বৃদ্ধির কারণেই মূল্যস্ফীতি বেড়েছে ১.৮ শতাংশ। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, জুন মাসের হিসাবে দেশটিতে বাড়ি ভাড়া বেড়েছে ৪.৪ শতাংশ, যা মূল্যস্ফীতি বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।

এছাড়া পানি, বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য জ্বালানি খাতে ব্যয় ৩.৫ শতাংশ বেড়েছে। আর খাবার ও পানীয়র দাম ১.৪ শতাংশ এবং পরিবহন ব্যয় ১.৭ শতাংশ বেড়েছে।

তবে পোশাক, আসবাব ও ব্যক্তিগত পণ্যের কিছু ক্ষেত্রে দাম কমেছে। অর্থনীতির হিসাব বলে মুদ্রাস্ফীতি বাড়লে মানুষের প্রকৃত আয় কমে এবং কমে যায় সঞ্চয়।

সৌদিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের জন্য এই তথ্য গুরুত্বপূর্ণ। কারণ বাড়ি ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লে মাসিক জীবনযাত্রার খরচ বেড়ে যেতে পারে।

Logo