বাহরাইনের কাঁচাবাজারে পণ্য জালিয়াতি বন্ধে নতুন ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ২৩:২৪
বাহরাইন দেশটির কাঁচাবাজারে জিনিসপত্রের দামের ছাড়ের আগে ও নতুন দাম দুটিই লিখে রাখতে বলেছে।
ওয়ারেন্টি মেয়াদে কোনো পণ্য ত্রুটিপূর্ণ হলে তা মেরামত, বদলে দেওয়া বা অর্থ ফেরত দেওয়ার সুযোগ নিশ্চিত করতে ব্যবসায়ীদের নির্দেশও দেওয়া হয়েছে।
দেশটির বাণিজ্য মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, দোকানে ক্রটিহীন জিনিসপত্র বিক্রি করতে হবে, যাতে কাস্টমার না ঠকে।
এছাড়া কাস্টমার পণ্য কেনার আগে তা পরীক্ষা করা, রসিদ ও ওয়ারেন্টি সংরক্ষণ এবং কোনো অফার বা প্রচারণার বৈধতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে করা যাবে। আইন ভঙ্গের ক্ষেত্রে ব্যবসায়ীদের সর্বোচ্চ ১০ হাজার বাহরাইনি দিনার জরিমানা, কারাদণ্ড, প্রতিষ্ঠান বন্ধ বা বাণিজ্যিক নিবন্ধন বাতিলের মতো শাস্তির বিধান রয়েছে।
logo-1-1740906910.png)