সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী ভাইয়ের মৃত্যু
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১৮:০১
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী ভাইয়ের মৃত্যু হয়েছে। তাদের নাম ফয়েজ আহমেদ সজীব ও ফরহাদ হোসেন সুজন।
১৫ জুলাই রাতে রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তারা মারা যান। স্বজনরা জানিয়েছেন, সজীব ও সুজন জেদ্দায় ব্যবসা করতেন। তারা দুইজনই জেদ্দা থেকে মালামাল কিনতে সড়ক পথে রিয়াদ যাচ্ছিলেন।
মালামাল নিয়ে ফেরার পথে তাদের গাড়ির সাথে বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাদের গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় গুরুতর আহত হয়ে সজীব ও সুজন মারা যান।
দু্ই প্রবাসী ভাইয়ের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর গ্রামে।
প্রবাসী দুই ভাইয়ের ব্যবসায়ী পিতা আব্দুল মালেক দুই ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।
logo-1-1740906910.png)
