সৌদিতে ব্যবসা পরিবর্তন নিয়ে কিওয়াতে গুরুত্বপূর্ণ নির্দেশনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ২০:২৩
সৌদি আরবের শ্রমবাজার প্ল্যাটফর্ম কিওয়া জানিয়েছে, কোনো প্রতিষ্ঠান তাদের ব্যবসার কার্যক্রম পরিবর্তন করতে চাইলে এবং সেই পরিবর্তনের কারণে কর্মীদের কাজের ধরন সংক্রান্ত নির্ধারিত নিয়ম ব্যাহত হলে আবেদন অনুমোদন করা হবে না। কিওয়া জানিয়েছে, ব্যবসার কার্যক্রম পরিবর্তনের আবেদন স্বয়ংক্রিয়ভাবে গ্রহণ করা হয় না।
প্রতিটি আবেদন সংশ্লিষ্ট কমিটি পর্যালোচনা করে শ্রমবিধি ও নির্ধারিত নিয়মের ভিত্তিতে অনুমোদন বা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেয়। আবেদন বাতিল হলে প্রতিষ্ঠান কিওয়া প্ল্যাটফর্মের অনুরোধ বিভাগে গিয়ে প্রত্যাখ্যানের চাইতে পারবে। এছাড়া কোনো প্রতিষ্ঠান তাদের বাণিজ্যিক নিবন্ধনে নতুন ব্যবসায়িক কার্যক্রম যুক্ত করলে এবং ওই কার্যক্রমে আগের তুলনায় বেশি সৌদিকরণ হার প্রযোজ্য হয়, তাহলে প্রতিষ্ঠানকে নতুন কার্যক্রম অনুযায়ী নির্ধারিত উচ্চতর সৌদিকরণ নিয়ম মেনে চলতে হবে।
নিয়মের ফলে প্রতিষ্ঠানগুলোকে ব্যবসার ধরন পরিবর্তনের আগে তাদের কর্মী কাঠামো, বিদেশি কর্মীর অনুপাত এবং সৌদিকরণ সংক্রান্ত বাধ্যবাধকতা যাচাই করতে হবে।
logo-1-1740906910.png)