কুয়েতে ৩২৫ জনের ঠিকানা বাতিল, এক মাস সময় দিল কর্তৃপক্ষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:২৭
কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে দেশটির পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন।
পিএসিআই তাদের রেকর্ড থেকে ৩২৫ জন ব্যক্তির আবাসিক ঠিকানা বাতিল করেছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভিন্ন বাড়ির মালিকের অনুরোধ অথবা সংশ্লিষ্ট ভবন ভেঙে ফেলার কারণে।
যাদের ঠিকানা বাতিল করা হয়েছে, তাদের আগামী ৩০ দিনের মধ্যে নতুন আবাসিক ঠিকানা নিবন্ধন করতে হবে। এ জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অফিসে যেতে হবে অথবা সাহেল অ্যাপের মাধ্যমে তথ্য আপডেট করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে ঠিকানা আপডেট না করলে কুয়েতের আইন অনুযায়ী জরিমানা হতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে এই জরিমানার পরিমাণ সর্বোচ্চ ১০০ কুয়েতি দিনার পর্যন্ত হতে পারে।
তাই যাদের আবাসিক ঠিকানা বাতিলের তালিকায় রয়েছে, তারা দেরি না করে দ্রুত নিজেদের তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।
logo-1-1740906910.png)