Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে ফুড ডেলিভারি অ্যাপের ফি নিয়ে আলোচনা দেশটির সংসদে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:০৪

বাহরাইনে ফুড ডেলিভারি অ্যাপের ফি নিয়ে আলোচনা দেশটির সংসদে

বাহরাইনে ফুড ডেলিভারি অ্যাপগুলোর অতিরিক্ত ডেলিভারি চার্জ ও রেস্তোরাঁগুলোর কাছ থেকে নেওয়া উচ্চ কমিশন নিয়ন্ত্রণে সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন দেশটির সংসদ সদস্য জালাল কাধেম।

তিনি বলেছেন, দ্রুত বৃদ্ধি পাওয়া এই খাতে এখনই স্পষ্ট নীতিমালা প্রয়োজন; যাতে গ্রাহক, রেস্তোরাঁ এবং ডেলিভারি কোম্পানির মধ্যে ন্যায্য ভারসাম্য বজায় থাকে।

জালাল কাধেমের মতে, অনলাইনভিত্তিক খাবার সরবরাহ সেবার ব্যাপক বিস্তার ঘটলেও সেই অনুযায়ী আইন ও নিয়মকানুন গড়ে ওঠেনি।

ফলে অনেক ক্ষেত্রে গ্রাহকদের বেশি ডেলিভারি চার্জ দিতে হচ্ছে এবং রেস্তোরাঁগুলোকে উচ্চ হারে কমিশন দিতে বাধ্য হতে হচ্ছে।

এতে বিশেষ করে ছোট ও মাঝারি ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আরো বলেন, উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ ইতোমধ্যে ডেলিভারি চার্জ ও রেস্তোরাঁ থেকে নেওয়া কমিশনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে।

বাহরাইনও সেসব দেশের অভিজ্ঞতা পর্যালোচনা করে দেশের জন্য উপযুক্ত নিয়ম চালু করতে পারে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ফুড ডেলিভারির কাজ করেন প্রবাসী বাংলাদেশিরা।

ডেলিভারি অ্যাপের যে কোনো পরিবর্তন তাদের কাজে নানামুখী প্রভাব পড়তে পারে বলে মনে করেন প্রবাসীরা। 

Logo