মালয়েশিয়ার খবর ১৩ জুলাই ২০২৬
মালয়েশিয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি শুরু করেছে ইমিগ্রেশন পুলিশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১৬:১৫
মালয়েশিয়ার সেলাঙ্গরের ক্লাং জেলার হেনতিয়ান ক্লাং এলাকায় বড় ধরনের অপ মেগা অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অবৈধ অভিবাসীদের শনাক্ত করতে পরিচালিত এই অভিযানে এক হাজারের বেশি বিদেশির কাগজপত্র ও বৈধতা যাচাই করা হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে শুরু হওয়া আকস্মিক এই অভিযানে দোকানপাট, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, কর্মস্থল এবং বিদেশি কর্মীদের থাকার হোস্টেল বা আবাসনগুলোতে তল্লাশি চালানো হয়।
ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, এসব স্থান দীর্ঘদিন ধরে বিদেশি নাগরিকদের বসবাস ও কর্মসংস্থানের প্রধান কেন্দ্র হিসেবে বিশেষ পরিচিত। অভিযানের সময় প্রত্যেক বিদেশির পাসপোর্ট, ভিসা, ওয়ার্ক পারমিট এবং অন্যান্য ভ্রমণ নথি পরীক্ষা করা হয়। বিশেষ করে কেউ নির্ধারিত সময়ের বেশি অবস্থান করছেন কিনা, বৈধ কাগজপত্র ছাড়া কাজ করছেন কিনা বা ইমিগ্রেশন আইন লঙ্ঘন করেছেন কিনা, সেগুলো খতিয়ে দেখা হয়।
এছাড়া যাদের কাগজপত্র নিয়ে ধোঁয়াশা রয়েছে, তাদের আরো জিজ্ঞাসাবাদের জন্য সেলাঙ্গর জিআইএম অফিসে নেওয়া হয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, দেশে অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের শনাক্ত করা এবং অভিবাসন আইন কার্যকর করতেই এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।
logo-1-1740906910.png)