বাহরাইনের মুহাররাকে গ্যারেজ নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ২২:৪৬
বাহরাইনের মুহাররাক মিউনিসিপ্যালিটি সতর্ক করে জানিয়েছে, সরকারি অনুমতি ছাড়া বাড়ির গ্যারেজকে রুম করা, মজলিস বা থাকার জায়গায় পরিবর্তন করা আইনের পরিপন্থি। এমনটি করলে সর্বোচ্চ ১০ হাজার বাহরাইনি দিনার পর্যন্ত জরিমানা হতে পারে।মিউনিসিপ্যালিটি জানিয়েছে, গ্যারেজ কোনো অতিরিক্ত জায়গা নয়।
এটি ভবনের অনুমোদিত নকশার গুরুত্বপূর্ণ অংশ। তাই এর ব্যবহার পরিবর্তন করতে হলে অবশ্যই লাইসেন্সপ্রাপ্ত ইঞ্জিনিয়ারিং অফিসের মাধ্যমে আগাম অনুমতি নিতে হবে এবং পৌরসভার নির্মাণবিধি মেনে চলতে হবে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, এ ধরনের পরিবর্তন সরকারি ভূমি রেকর্ডেও স্বীকৃতি পাবে না।বাহরাইনের নির্মাণবিধি অনুযায়ী, প্রতিটি আবাসিক বাড়িতে অন্তত দুটি গাড়ি রাখার পার্কিং ব্যবস্থা থাকতে হবে। মুহাররাক এলাকায় দীর্ঘদিন ধরে পার্কিং সংকট থাকায় এই নিয়ম আরো কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।
পৌরসভা বলছে, অবৈধভাবে গ্যারেজ পরিবর্তন করলে রাস্তায় পার্কিংয়ের চাপ আরো বেড়ে যায় এবং যানজট নিরসনের প্রচেষ্টা ব্যাহত হয়। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, গ্যারেজের জায়গায় কোনো পরিবর্তন করলে বাড়ির মালিককে গ্যারেজ আগের অবস্থায় ফিরিয়ে আনতে নির্দেশ দেওয়া হতে পারে।
logo-1-1740906910.png)