চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে প্রবাসী আয় বা রেমিট্যান্সে শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, জুলাই ২০২৫ থেকে মে ২০২৬ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩২,৭৫৬.৮ মিলিয়ন মার্কিন ডলার।
ঢাকা জেলা এককভাবে সর্বোচ্চ রেমিট্যান্স পেয়েছে। এ সময়ে ঢাকার প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২,৪০৪.৭ মিলিয়ন ডলার। এছাড়া নারায়ণগঞ্জে এসেছে ৫০৬.১ মিলিয়ন, গাজীপুরে ৪৩৭.৯ মিলিয়ন, টাঙ্গাইলে ৫৮৬.৬ মিলিয়ন এবং মাদারীপুরে ৪৮৭.৬ মিলিয়ন ডলার। ঢাকা বিভাগের মোট আয় দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৯৯ মিলিয়ন ডলার।
চট্টগ্রাম জেলা থেকেও বিপুল রেমিট্যান্স এসেছে মোট ৩,০৪০.৪ মিলিয়ন ডলার। কুমিল্লা থেকে এসেছে ১,৮৯০.২ মিলিয়ন, নোয়াখালী থেকে ৯৮৫.৪ মিলিয়ন এবং ফেনী থেকে ৯২১.৪ মিলিয়ন ডলার। পুরো চট্টগ্রাম বিভাগে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৯,১৫৭.৫ মিলিয়ন ডলার।
সিলেট বিভাগ ঐতিহ্যগতভাবে রেমিট্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিলেট জেলা একাই পাঠিয়েছে ১,৪৫৭.৫ মিলিয়ন ডলার। মৌলভীবাজার থেকে এসেছে ৫২১.৮ মিলিয়ন, হবিগঞ্জ থেকে ৩৬৮.৩ মিলিয়ন এবং সুনামগঞ্জ থেকে ৩৪৮.৫ মিলিয়ন ডলার। পুরো বিভাগে আয় হয়েছে ২,৬৯৬.১ মিলিয়ন ডলার।
বরিশাল বিভাগে মোট রেমিট্যান্স এসেছে ৭০২.১ মিলিয়ন ডলার, যেখানে বরিশাল জেলা একাই দিয়েছে ২৬০.২ মিলিয়ন। খুলনা বিভাগে এসেছে ১,২৭৯.৪ মিলিয়ন ডলার, যার মধ্যে যশোর থেকে এসেছে ২৫৭.৩ মিলিয়ন। রাজশাহী বিভাগে মোট আয় হয়েছে ১,০৩৫.৬ মিলিয়ন ডলার, যেখানে বগুড়া ও পাবনা শীর্ষে রয়েছে। ময়মনসিংহ বিভাগে এসেছে ৫৩১.১ মিলিয়ন ডলার এবং রংপুর বিভাগে ৩৫৬ মিলিয়ন ডলার।
প্রবাসীদের পাঠানো এই বিপুল অর্থ দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে এবং গ্রামীণ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
logo-1-1740906910.png)