মালয়েশিয়ার জাতীয় হৃদরোগ কেন্দ্র ইনস্টিটিউট জান্তুং নেগারা (IJN), এয়ারলাইন বাটিক এয়ার এবং ট্যুরিজম মালয়েশিয়া যৌথভাবে চালু করেছে একটি বিশেষ উদ্যোগ, যা বাংলাদেশসহ আন্তর্জাতিক রোগীদের জন্য হৃদরোগ চিকিৎসা ও মেডিকেল ট্যুরিজমকে আরো সহজ করবে। এই সহযোগিতার লক্ষ্য হলো প্রতিরোধমূলক হৃদরোগ সচেতনতা বৃদ্ধি, উন্নত চিকিৎসা সেবায় প্রবেশাধিকার নিশ্চিত করা এবং মালয়েশিয়াকে আঞ্চলিক মেডিকেল ট্যুরিজম হাব হিসেবে প্রতিষ্ঠিত করা।
বাটিক এয়ার আন্তর্জাতিক যাত্রীদের জন্য চালু করেছে “ফ্লাই হাই উইথ এ হেলদি হার্ট” ক্যাম্পেইন। বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যাওয়া যাত্রীরা বৈধ বোর্ডিং পাস দেখিয়ে আইজিএনের এসেনশিয়াল হেলথ স্ক্রিনিং প্যাকেজে ১৫% ছাড় পাবেন। ছাড়ের পর প্যাকেজটির মূল্য দাঁড়াচ্ছে প্রায় ৭৬৫ রিঙ্গিত। এতে প্রাথমিক পর্যায়ে হৃদরোগ শনাক্তকরণ ও প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকবে।
এছাড়া প্রথম এক হাজার আন্তর্জাতিক যাত্রীকে দেওয়া হচ্ছে প্রিমিয়ার হার্ট স্ক্রিনিং প্যাকেজে ২০% ছাড়। এই প্যাকেজে উন্নত কার্ডিয়াক ও ভাসকুলার পরীক্ষা, অ্যাবডোমিনাল ইমেজিং, বিস্তৃত ল্যাব টেস্ট, শরীরের গঠন বিশ্লেষণ, খাদ্য পরামর্শ এবং বিশেষজ্ঞ কার্ডিওলজিস্টের সঙ্গে পরামর্শ অন্তর্ভুক্ত। ছাড়ের পর এর মূল্য দাঁড়াচ্ছে প্রায় ১,৭৬০ রিঙ্গিত।
বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় চিকিৎসার জন্য যাত্রীরা আইজিএনের অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখালে বাটিক এয়ার তাদের ১০% এয়ারফেয়ার ছাড় দেবে। এতে রোগী ও তাদের পরিবারের ভ্রমণ আরো সহজ হবে।
বাটিক এয়ারের প্রধান নির্বাহী দাতুক চন্দ্রন রামা মুথি বলেন, “এই সহযোগিতা প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়াবে এবং প্রাথমিক পর্যায়ে সচেতনতা জোরদার করবে। মালয়েশিয়া ইতোমধ্যে আঞ্চলিক স্বাস্থ্য ভ্রমণের অন্যতম গন্তব্যে পরিণত হয়েছে।”
আইজিএনের গ্রুপ সিইও প্রফেসর দাতুক শ্রী ড. মোহাম্মদ এজানি এমডি তাইব বলেন, “আমাদের দায়িত্ব শুধু চিকিৎসা দেওয়া নয়, বরং প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণে মানুষকে উৎসাহিত করা। এই সহযোগিতার মাধ্যমে আমরা আরো বেশি মানুষকে হৃদরোগ সম্পর্কে সচেতন করতে চাই।”
ট্যুরিজম মালয়েশিয়ার মহাপরিচালক মোহদ আমিরুল রিজাল আবদুল রহিম বলেন, “২০২৬ সালে মালয়েশিয়া বিশ্বের শীর্ষ ছয় মেডিকেল ট্যুরিজম গন্তব্যের মধ্যে স্থান পেয়েছে। এটি আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থার শক্তি ও আন্তর্জাতিক আস্থা প্রমাণ করে।”
logo-1-1740906910.png)