Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে আবাসিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:০৬

কুয়েতে আবাসিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে

কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক বিদ্যুৎ বিভ্রাটের পর দেশের সব আবাসিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে। ৮ জুলাই মন্ত্রণালয় জানায়, একাধিক ওভারহেড লাইন হঠাৎ করে অচল হয়ে পড়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চলে যায়। তবে জরুরি পরিকল্পনার আওতায় দ্রুত ব্যবস্থা নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পুনরায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিশেষ টিম কাজ করে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে মূল গ্রিডের সঙ্গে পুনরায় সংযুক্ত করেছে। এর ফলে সব আবাসিক এলাকায় বিদ্যুৎ ফিরে এসেছে। এর আগে মন্ত্রণালয় জানিয়েছিল, কয়েকটি ট্রান্সমিশন লাইন অচল হয়ে পড়ায় দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

অন্যদিকে বাহরাইনের বিদ্যুৎ ও পানি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির কয়েকটি এলাকায় সীমিত বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল। তবে দ্রুত ব্যবস্থা নিয়ে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বিএএনএ জানিয়েছে, কর্তৃপক্ষের জরুরি টিম কাজ করে সমস্যার সমাধান করেছে।

Logo