কুয়েতে বাসাবাড়ির সিসিটিভি ক্যামেরা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা কর্তৃপক্ষের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১৬:১৭
কুয়েতে বাসাবাড়ির সিসিটিভি ক্যামেরা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়েছে, বাসাবাড়িতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করলে অবশ্যই সতর্কতামূলক স্টিকার বা সাইন লাগাতে হবে। এমনকি স্টিকার না লাগালে জরিমানা হতে পারে বলেও অনেকে প্রচার করেন।
তবে এই তথ্যকে ভুল বলে পরিষ্কার করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যক্তিগত বাসাবাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানোর ক্ষেত্রে কোনো স্টিকার লাগানো বাধ্যতামূলক নয় এবং এ কারণে কোনো ধরনের জরিমানার ব্যবস্থাও নেই।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, সিসিটিভি সংক্রান্ত নির্দিষ্ট নিয়ম মূলত সরকারি ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং জনসাধারণের ব্যবহৃত স্থাপনার জন্য প্রযোজ্য। এসব জায়গায় নিরাপত্তা ও গোপনীয়তার নিয়ম মেনে চলতে হয়।
অন্যদিকে, নিজের ব্যক্তিগত বাড়ির নিরাপত্তার জন্য কেউ সিসিটিভি ক্যামেরা ব্যবহার করলে সেখানে স্টিকার লাগানো সম্পূর্ণ ঐচ্ছিক। কেউ চাইলে সতর্কতার জন্য স্টিকার ব্যবহার করতে পারেন, তবে এটি আইনগত বাধ্যবাধকতা নয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে ছড়িয়ে পড়া যে কোনো তথ্য বিশ্বাস করার আগে সরকারি সূত্র থেকে যাচাই করা উচিত। কারণ ভুল তথ্য মানুষের মধ্যে অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরি করতে পারে।
logo-1-1740906910.png)