ওমানের ধোফার মিউনিসিপ্যালিটিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। অভিযানে গুরুতর স্বাস্থ্যবিধি লঙ্ঘনের কারণে ২৫টি প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। গত এক মাসে সালালাহসহ বিভিন্ন এলাকায় রেস্তোরাঁ, ক্যাফে, রান্নাঘর, খাবারের দোকান ও অস্থায়ী খাদ্য বিক্রির স্টলে মোট ৯০০টি পরিদর্শন চালানো হয়।
এ সময় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ১৫০টি ঘটনা শনাক্ত করা হয়েছে এবং নিয়ম না মানায় ৬০টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। মূলত খাবারের মান এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে সবচেয়ে নজর থাকে এই অভিযানগুলোতে। মিউনিসিপ্যালিটি জানিয়েছে, আসন্ন ধোফার খারিফ মৌসুমে দেশি-বিদেশি পর্যটকের সংখ্যা বাড়বে।
তাই নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে এই অভিযান আরো জোরদার করা হবে। ফলে প্রবাসী বাংলাদেশি যারা এসব অঞ্চলে দোকান বা খাবারের ব্যবসার সাথে যুক্ত তাদের সতর্ক থাকা প্রয়োজন।
logo-1-1740906910.png)