Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১৭:৩৫

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ। ৬ জুলাই সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ বৈঠক করেন এবং যুবরাজের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

এর জবাবে প্রধানমন্ত্রী সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সফরের সময়সূচি দুই দেশের সরকারের আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করার উপায় নিয়েও মতবিনিময় করেন উভয় পক্ষ। হুমায়ুন কবির বলেন, সৌদি আরব বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু এবং দেশটি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

Logo