কুয়েতে প্রবাসী শ্রমিকদের এক খাত থেকে অন্য খাতে কাজ পরিবর্তনের জন্য দেওয়া বিশেষ সুযোগের সময়সীমা শেষ হয়েছে। দেশটির পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার জানিয়েছে, গত ১ মে থেকে ৩০ জুন পর্যন্ত চলা এই বিশেষ কর্মসূচির আওতায় মোট ২৭ হাজার ১৪১ জন প্রবাসী কর্মী সফলভাবে নতুন খাতে কাজের অনুমতি পেয়েছেন।
এর মধ্যে সবচেয়ে বেশি ১৬ হাজার ৪৮ জন কর্মী ছোট ও মাঝারি শিল্প খাতে যোগ দিয়েছেন। এছাড়া কৃষি খাতে ৪ হাজার ৪৬০ জন, শিল্প খাতে ৩ হাজার ৩০০ জন, পশুপালন খাতে ৩ হাজার ৮৭ জন এবং মৎস্য খাতে ২৪৬ জন কর্মী স্থানান্তরিত হয়েছেন। কুয়েত সরকার জানিয়েছে, শ্রমবাজারের চাহিদা পূরণ, বিভিন্ন খাতে জনবল সংকট দূর করা। কর্মীদের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ বাড়াতেই এই সাময়িক উদ্যোগ নেওয়া হয়েছিল।
নির্ধারিত সময় শেষ হওয়ায় এখন আর এই বিশেষ সুবিধার আওতায় নতুন করে খাত পরিবর্তনের আবেদন গ্রহণ করা হবে না। কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগ দেশের শ্রমবাজারকে আরো কার্যকর ও সুশৃঙ্খল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
logo-1-1740906910.png)