ওমানের নিযওয়া এলাকায় একটি কৃষি প্রকল্পের অংশ হিসেবে ৯ হাজার পেঁপে গাছ রোপণ করা হয়েছে। এই কার্যক্রম দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে নেওয়া উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ।
এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় বাজারে সারা বছর ধরে তাজা পেঁপে সরবরাহ নিশ্চিত করা হবে। আমদানি নির্ভরতা কমানোর চেষ্টা করা হচ্ছে।
আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করে নির্দিষ্ট জমিতে উচ্চ ঘনত্বে এই গাছগুলো রোপণ করা হয়েছে, যাতে কম জায়গায় বেশি উৎপাদন পাওয়া যায়। নিয়মিত সেচ, সার ব্যবস্থাপনা এবং কৃষি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে গাছগুলোর যত্ন নেওয়া হচ্ছে, যাতে ফলনের মান ও পরিমাণ দুই-ই ভালো থাকে।
এই উদ্যোগ শুধু খাদ্য উৎপাদনই বাড়াবে না, বরং স্থানীয় কৃষকদের জন্য নতুন আয়ের সুযোগ তৈরি করবে। ওমানের দীর্ঘমেয়াদি খাদ্য নিরাপত্তা পরিকল্পনাকে আরও শক্তিশালী করবে।
logo-1-1740906910.png)