কুয়েতে দোকানে দোকানে অভিযানবন্ধ বেশ কয়েকটি দোকান পাট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ২৩:০৯
কুয়েতের আহমাদি গভর্নরেটে ভোক্তাদের অধিকার রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় পরিচালিত এই যৌথ অভিযানে বিভিন্ন দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ব্যবসা কেন্দ্রে ব্যাপক তল্লাশি চালানো হয়।
গুরুতর অনিয়ম ও নিয়ম ভঙ্গের প্রমাণ পাওয়ায় আটটি দোকান তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।পরিদর্শনের সময় মোট ৪৬টি আইন লঙ্ঘনের ঘটনা ধরা পড়ে, যার মধ্যে ছিল ভোক্তা সুরক্ষা আইন না মানা, লাইসেন্স সংক্রান্ত অনিয়ম, এবং কিছু ক্ষেত্রে ব্যবসায়িক শর্ত ভঙ্গ করা।
পাশাপাশি আরও দুটি আলাদা নোটিশ জারি করা হয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে।এসব দোকানের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রয়োজনে জরিমানাসহ আরও কঠোর শাস্তির প্রক্রিয়া নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।
কুয়েতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে,বাজারে ন্যায্য ব্যবসা নিশ্চিত করা, ভোক্তাদের অধিকার সুরক্ষা করা এবং ব্যবসায়িক পরিবেশকে স্বচ্ছ ও সুশৃঙ্খল রাখাই এই অভিযানের মূল লক্ষ্য।
তারা আরও জানায়,ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলবে এবং কোনো ধরনের অনিয়মকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
logo-1-1740906910.png)