Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে ইঞ্জিনিয়ারিং খাতে সৌদিকরণ কার্যকর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ২৩:০৮

সৌদিতে ইঞ্জিনিয়ারিং খাতে সৌদিকরণ কার্যকর

সৌদি আরবে বেসরকারি খাতের ৪৬টি ইঞ্জিনিয়ারিং পেশায় সৌদি নাগরিকদের কর্মসংস্থান বাড়াতে নতুন নিয়ম কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব প্রকৌশল পেশায় এখন থেকে অন্তত ৩০ শতাংশ কর্মী সৌদি নাগরিক হতে হবে।

এই নিয়ম পাঁচ বা তার বেশি প্রকৌশলী কর্মরত আছেন এমন সব বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। তালিকায় স্থাপত্য, বিদ্যুৎ উৎপাদন, শিল্প, ইলেকট্রনিকস, অটোমোটিভ, মেরিন ও অ্যারোস্পেসসহ মোট ৪৬টি প্রকৌশল পেশা রয়েছে।

এসব পদে কাজ করতে হলে সৌদি কাউন্সিল অব ইঞ্জিনিয়ার্সের পেশাগত স্বীকৃতি থাকতে হবে। সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং পৌর ও আবাসন মন্ত্রণালয় যৌথভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করছে।

ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়ম মানা হচ্ছে কি না তা তদারকি শুরু করেছে। নির্ধারিত সময়ের পরও যারা এই নিয়ম মানবে না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সৌদি সরকার জানিয়েছে, দেশীয় দক্ষ প্রকৌশলীদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, বেসরকারি খাতে সৌদি নাগরিকদের অংশগ্রহণ বাড়ানো এবং শ্রমবাজারকে দেশের ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে 

Logo