Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদির সাথে পাকিস্তানের নিরাপত্তা সমঝোতা সই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১৫:২৭

সৌদির সাথে পাকিস্তানের নিরাপত্তা সমঝোতা সই

সৌদি আরব সরকার নিরাপত্তা সহযোগিতা আরো জোরদার করতে পাকিস্তানের সাথে একটি নতুন সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। রাজধানী রিয়াদে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সৌদ বিন নায়েফের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী মহসিন রাজা নাকভি।

বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক, নিরাপত্তা সমন্বয় আরো শক্তিশালী করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে দুই মন্ত্রী সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় দুই দেশ বৈজ্ঞানিক গবেষণা, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নিরাপত্তা খাতে সহযোগিতা আরো বাড়াবে। 

পাশাপাশি উভয় দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ বাস্তবায়নের দিকেও গুরুত্ব দেওয়া হবে। কর্তৃপক্ষের মতে, এই সমঝোতা সৌদি আরব ও পাকিস্তানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো শক্তিশালী করবে এবং দুই দেশের নিরাপত্তা সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

Logo