Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ২৯ জুন ২০২৬

মালয়েশিয়ায় জাল নথির সিন্ডিকেট ভেঙে দিয়েছে সেলেঙ্গর ইমিগ্রেশন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৪:৪৭

মালয়েশিয়ায় জাল নথির সিন্ডিকেট ভেঙে দিয়েছে সেলেঙ্গর ইমিগ্রেশন

মালয়েশিয়ার সেলেঙ্গর ইমিগ্রেশন পুলিশ অভিযান চালিয়ে জাল নথি ও ভুয়া নিরাপত্তা জাল স্ট্যাম্প তৈরি করাদের সিন্ডিকেট ভেঙে দিয়েছে। এই সিন্ডিকেটের মূলহোতা এক ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে।

সাথে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১২ প্রবাসীকে আটক করেছে। বেরনামার খবরে বলা হয়েছে, এই সিন্ডিকেটের মূল লক্ষ্য ছিল বিভিন্ন দেশের নাগরিকরা যারা সফরে আসতেন তাদের দুই-তিন সপ্তাহের জন্য এসব জাল নথি দেওয়া হতো। তারপর তাদের রাখা হতো ক্লায়াং এলাকার আশপাশে ট্রানজিট হাউসে। এসব জাল নথি তৈরির মূল লক্ষ্য থাকত ইমিগ্রেশন কর্তৃপক্ষকে ধোকা দেওয়া। এই সিন্ডিকেটের মূলহোতা ছিলেন একজন নারী, যিনি কিনা তিন বছর ধরে এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছিল বলে সেলেঙ্গর ইমিগ্রেশন পুলিশের সন্দেহ।

আটককৃতদের ইমিগ্রেশন ক্যাম্পে রাখা হয়েছে। সাথে জাল সিন্ডিকেটের বিরুদ্ধে আরো তদন্তের বিষয়ে কাজ শুরু করেছে ইমিগ্রেশন বিভাগ। কর্তৃপক্ষ বলছে, মালয়েশিয়ায় ইমিগ্রেশনের নথি জাল করা দেশটির আইনে গুরুতর অপরাধ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

Logo