আমিরাতে ইন্টারনেটে বিশ্বকাপ খেলা দেখা নিয়ে পুলিশের সতর্কতা
অনলাইন ডেস্
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ২০:৫৭
আমিরাতে ফুটবল বিশ্বকাপের উন্মাদনার সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠেছে সাইবার প্রতারকরা। এই নিয়ে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ফ্রি লাইভ স্ট্রিম দেখার লোভে ক্লিক করা একটি ভুয়া লিংকই গ্রাহকের ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড এমনকি ব্যাংক অ্যাকাউন্টও ঝুঁকিতে ফেলতে পারে।
আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বিশ্বকাপকে কেন্দ্র করে ইতোমধ্যে ১৯ হাজারেরও বেশি ভুয়া ওয়েবসাইট তৈরি হয়েছে, যেগুলো দেখতে অনেকটাই আসল স্ট্রিমিং সাইটের মতো। ব্যবহারকারী এসব লিংকে ঢুকে লগইন তথ্য, ব্যাংক কার্ডের তথ্য বা ওটিপি দিলে সেগুলো সরাসরি প্রতারকদের হাতে চলে যেতে পারে। অনেক ক্ষেত্রে এসব ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে মোবাইল বা কম্পিউটারে ক্ষতিকর সফটওয়্যারও ইনস্টল হয়ে যায়, যা অজান্তেই গ্রাহকের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে।
তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, বিশ্বকাপের খেলা দেখতে সব সময় শুধু অফিসিয়াল সম্প্রচারকারী বা বিশ্বস্ত প্ল্যাটফর্ম ব্যবহার করতে, অচেনা লিংকে ক্লিক না করতে এবং কোনো অবস্থাতেই ব্যক্তিগত বা ব্যাংক সংক্রান্ত তথ্য শেয়ার না করতে।
logo-1-1740906910.png)