Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে ভিসা নিয়ে নতুন নির্দেশনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ২০:৫৪

ওমানে ভিসা নিয়ে নতুন নির্দেশনা

ওমান সরকার বিদেশি বিনিয়োগকারী ও সম্পত্তির মালিকদের জন্য ভিসা ও রেসিডেন্সি নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে। এই উদ্যোগের মাধ্যমে দেশটিতে বিনিয়োগ আরো সহজ ও আকর্ষণীয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে বিদেশি নাগরিকরা নির্দিষ্ট শর্ত পূরণ করে সম্পত্তির মালিক হলে স্থানীয় স্পন্সর ছাড়াই প্রপার্টি ওনার ভিসা এবং রেসিডেন্সি পারমিটের জন্য আবেদন করতে পারবেন। এমনকি যেসব আবাসিক প্রকল্পের নিবন্ধন প্রক্রিয়া এখনো শেষ হয়নি, সেসব সম্পত্তির মালিকদের জন্যও নির্দিষ্ট সময়ের রেসিডেন্সি সুবিধা রাখা হয়েছে। এছাড়া বৈধ রেসিডেন্সি পাওয়া ব্যক্তিরা তাদের স্বামী বা স্ত্রী, সন্তান এবং কিছু ক্ষেত্রে বাবা-মাকেও স্পন্সর করে ওমানে নিয়ে আসতে পারবেন।

কর্তৃপক্ষের আশা, এই নতুন নীতির ফলে বিদেশি বিনিয়োগ বাড়বে, রিয়েল এস্টেট খাত আরো গতিশীল হবে এবং দীর্ঘমেয়াদে ওমানের অর্থনীতি শক্তিশালী হবে। নতুন নিয়মগুলো ইতোমধ্যেই কার্যকর হয়েছে এবং এগুলো বিদেশি বিনিয়োগকারীদের জন্য ওমানে বসবাস ও ব্যবসা করার পথকে আরো সহজ করে দেবে বলেই আশা করা হচ্ছে।

Logo