সৌদি আরবে বেশি অর্থ, স্বর্ণ নিয়ে প্রবেশ বা দেশত্যাগে কঠোর নিয়ম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১৭:৫১
সৌদি আরব নতুন অর্থপাচারবিরোধী বিধিমালা চালু করেছে। এখন থেকে সৌদি আরবে প্রবেশ বা দেশটি ছেড়ে চলে যাওয়ার সময় ৪০ হাজার সৌদি রিয়াল বা প্রায় ১০ হাজার ৭০০ মার্কিন ডলার বা তার বেশি মূল্যের স্বর্ণ, মূল্যবান ধাতু, রত্নপাথর ও গহনা বহন করলে তা অবশ্যই ঘোষণা করতে হবে। আগে এই সীমা ছিল ৬০ হাজার রিয়াল।
ঘোষণা না করলে জরিমানা হতে পারে সম্পদের মূল্যের ১০-২৫%, আর বারবার অপরাধ করলে তা বেড়ে ৫০% পর্যন্ত হতে পারে। সন্দেহজনক অর্থপাচারের ক্ষেত্রে সম্পদ বাজেয়াপ্ত করে মামলা পাবলিক প্রসিকিউশন ও আর্থিক তদন্ত বিভাগে পাঠানো হবে।
এছাড়া ভ্রমণকারীদের লিখিত শুল্ক ঘোষণা ও ক্রয়ের প্রমাণপত্র দিতে হবে। কর্তৃপক্ষ ৭২ ঘণ্টা পর্যন্ত অঘোষিত নগদ অর্থ বা মূল্যবান সামগ্রী আটক রাখতে পারবে দেশটির জাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষ বা জাটকাকে।
নতুন নিয়মে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে গ্রাহকের পরিচয়, তহবিলের উৎস ও ব্যবসায়িক সম্পর্ক যাচাই করতে হবে। রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি ও তাদের পরিবারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা নেওয়া বাধ্যতামূলক।
ফলে এখন থেকে প্রবাসী বাংলাদেশি বা যারা সৌদি আরব যেতে ইচ্ছুক তাদের ৪০ হাজার সৌদি দিনারের সীমা সম্পর্কে জানতে হবে, ঘোষণা সীমা অনুযায়ী স্বর্ণ বা গহনা বহন করলে তা লিখিতভাবে জানাতে হবে। সাথে রাখতে হবে প্রমাণপত্র। জরিমানা সম্পর্কেও সতর্ক থাকতে হবে। কেননা, অর্থপাচার আইন ভঙ্গ করলে কঠোর শাস্তি হতে পারে।
logo-1-1740906910.png)