Logo
×

Follow Us

এশিয়া

হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা দিল ভারত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১৫:৫৫

হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা দিল ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে কেন্দ্রীয় মন্ত্রীর মর্যাদা দিয়েছে দেশটির সরকার। ২৪ জুন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়। তবে এই মর্যাদা কেবল আনুষ্ঠানিকতা ও প্রটোকল-সংশ্লিষ্ট আয়োজনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

দীনেশ ত্রিবেদী ভারতের সাবেক রেলমন্ত্রী, পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের সাবেক এমপি এবং বিজেপি নেতা। গত এপ্রিল মাসে তাকে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ৫ জুন তিনি ঢাকায় আসেন এবং বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই প্রতিবেশী দেশের সম্পর্কে তিক্ততা তৈরি হয়। সেই পরিস্থিতি ঘুচিয়ে সম্পর্ক এগিয়ে নিতে অভিজ্ঞ এই রাজনীতিবিদকে রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে পাঠিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গুজরাটের সন্তান দীনেশ ত্রিবেদী দুই বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে ভালো ধারণা রাখেন। তিনি একজন সেতারবাদক হিসেবেও পরিচিত। হিমাচল প্রদেশের বোর্ডিং স্কুলে পড়াশোনা শেষ করে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন।

ভারত সরকার মনে করছে, তার রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংস্কৃতিক বোঝাপড়া বাংলাদেশ-ভারত সম্পর্ককে নতুন মাত্রা দিতে সক্ষম হবে। বিশেষ করে অভ্যুত্থান-পরবর্তী সময়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।

Logo