শিগগিরই মালয়েশিয়ায় কর্মী পাঠাবে বাংলাদেশ: সংসদে মন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:৫৩
বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার শিগগিরই উন্মুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার জাতীয় সংসদে কুষ্টিয়া-১ আসনের এমপি রেজা আহম্মদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সরকার মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে কাজ করছে। আশা করা যায় অতিদ্রুত মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম হবে।”
মন্ত্রী আরো জানান, মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত বা বিভিন্ন সমস্যায় থাকা বাংলাদেশি কর্মীদের বৈধ করার বিষয়েও সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি বলেন, মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার হলেও বর্তমানে সরকারিভাবে কোনো কর্মী পাঠানো হয় না। তবে অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াসহ বিশ্বের যে কোনো দেশে কর্মী যাওয়ার সুযোগ রয়েছে।
সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি এসেছে সৌদি আরব থেকে, ৪২৬৪ দশমিক ৩৬ মিলিয়ন ডলার।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, সরকার প্রবাসীদের স্বার্থ রক্ষায় শ্রমবাজার উন্মুক্ত করার পাশাপাশি বৈধতা নিশ্চিত করতে কাজ করছে। মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন করে কর্মী পাঠানো শুরু হলে দেশের রেমিট্যান্স প্রবাহ আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।
logo-1-1740906910.png)