Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে প্রাইভেট টিউশনের অনুমতি দিল সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০০:৪৯

আমিরাতে প্রাইভেট টিউশনের অনুমতি দিল সরকার

সংযুক্ত আরব আমিরাত সরকার প্রাইভেট টিউশন খাতকে নিয়মের আওতায় আনতে নতুন নীতিমালা ঘোষণা করেছে। এখন থেকে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী, নিবন্ধিত শিক্ষক এবং বেকার ব্যক্তিরাও বৈধভাবে প্রাইভেট টিউশন করিয়ে অতিরিক্ত আয় করতে পারবেন। এজন্য তাদের ‘প্রাইভেট টিউটর ওয়ার্ক পারমিট’ নিতে হবে, যা বিনামূল্যে প্রদান করা হবে এবং এর মেয়াদ হবে দুই বছর। কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদন অনুমোদন পেতে সাধারণত দুই দিনের মতো সময় লাগবে। তবে এই পারমিট পাওয়ার পরও কিছু শর্ত মানতে হবে। কোনো শিক্ষক নিজের স্কুলের শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে পড়াতে পারবেন না এবং সব টিউটরকে পেশাগত আচরণবিধি মেনে চলতে হবে। 

এছাড়াও যেসব শিক্ষার্থী জুনিয়র সেকশনের শিক্ষার্থীদের টিউশন দিতে আগ্রহী, তাদের নিজেদের অভিভাবকদের অনুমতি নিয়ে টিউশন পারমিটের জন্য আবেদন করতে হবে। আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থী অভিভাবকদের তথ্য গোপন রাখা, কোনো ধরনের মানসিক বা শারীরিক নির্যাতন না করা এবং ব্যক্তিগত যোগাযোগ থেকে বিরত থাকার বাধ্যবাধকতাও রয়েছে। আমিরাত সরকার বলছে, এই উদ্যোগের মাধ্যমে অবৈধ টিউশন কার্যক্রম কমবে, শিক্ষার মান উন্নত হবে এবং যোগ্য ব্যক্তিদের জন্য নতুন আয়ের সুযোগ তৈরি হবে।

Logo