বাহরাইনে ফুডট্রাক ব্যবসার ওপর নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে দেশটির মিউনিসিপ্যালিটি অথরিটি। নতুন নিয়ম অনুযায়ী, ফুডট্রাক মালিকদের লাইসেন্স, স্বাস্থ্যবিধি, নিরাপত্তা মান এবং পরিচালনাসংক্রান্ত সব শর্ত পূরণ করতে হবে। এজন্য ব্যবসায়ীদের ৬ মাসের একটি গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে, যা ২১ জুন থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়ের মধ্যে ফুডট্রাক মালিকদের প্রয়োজনীয় অনুমোদন সংগ্রহ, লাইসেন্স নবায়ন এবং নতুন বিধিমালার সঙ্গে ব্যবসা পরিচালনার সব বিষয় সামঞ্জস্য করতে হবে। এছাড়া অনুমতি ছাড়া স্থাপন করা বেড়া, বসার জায়গা, অতিরিক্ত কাঠামো বা জনসাধারণের জায়গা দখল করে রাখা কোনো স্থাপনা থাকলে তা অপসারণ করতে হবে।
প্রশাসন বলছে, নতুন এই উদ্যোগের উদ্দেশ্য হলো ফুডট্রাক খাতকে আরো সুশৃঙ্খল করা, জনস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবসার জন্য একটি মানসম্মত পরিবেশ তৈরি করা। নির্ধারিত ৬ মাসের মধ্যে নিয়ম না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা ও অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
logo-1-1740906910.png)